| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া চলাচলে জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৯:৪৮:৫৯:অপরাহ্ন  |  ৯১০৮৪ বার পঠিত
হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া চলাচলে জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির নৌবাহিনী জানিয়েছে, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি অতিক্রম করলে তা ধ্বংস করা হবে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার হরমুজ প্রণালির আশপাশে থাকা জাহাজগুলোকে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করে ইরানের নৌবাহিনী। বার্তায় বলা হয়, প্রণালি দিয়ে চলাচলের আগে ইরানের ‘সেপাহ নৌবাহিনী’র অনুমতি নিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সতর্কতা আসে এমন সময়ে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে শর্ত হিসেবে তিনি হরমুজ প্রণালিকে “সম্পূর্ণ, দ্রুত ও নিরাপদভাবে” খুলে দেওয়ার কথা বলেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে প্রণালিতে অনেক জাহাজই স্থির অবস্থায় রয়েছে এবং ইরান এখনো এই গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে। একই সঙ্গে পারস্য উপসাগরের আকাশে যুদ্ধবিমান টহল দিচ্ছে বলেও জানা গেছে।

মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালিটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এছাড়া সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের জন্যও এটি প্রধান রুট।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা কাটেনি। ndtv 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪