| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০০:৩৩:১৮:পূর্বাহ্ন  |  ৮৯৬৬০ বার পঠিত
গাজায় ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিহত সাংবাদিকের নাম মোহাম্মেদ উইশাহ। তিনি আল জাজিরার মুবাশের (লাইভ) বিভাগের প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের একটি প্রধান সড়কে গাড়ি চালানোর সময় তাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

উইশাহর মৃত্যুর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪