| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরান না দিলে নিজেই নিয়ে নেবে ওয়াশিংটন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ২০:০৫:০৯:অপরাহ্ন  |  ১০২২১২৮ বার পঠিত
তেহরান না দিলে নিজেই নিয়ে নেবে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে অবশ্যই তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র নিজেই এটি ‘নিয়ে নেবে’।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার দেওয়া বক্তব্যে পেন্টাগন প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম মজুত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি ইঙ্গিত দেন, জুন মাসে সন্দেহভাজন স্থাপনাগুলোর ওপর যে ধরনের বোমা হামলা চালানো হয়েছিল, প্রয়োজনে সেই ধরনের আরেকটি অভিযানও হতে পারে।

পিট হেগসেথ বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা জানি তাদের কাছে কী আছে, এবং তারা এটি হস্তান্তর করবে, আমরা সেটি পাব, আমরা নিয়ে নেব। প্রয়োজন হলে আমরা যেকোনো উপায়ে এটি করতে পারি।

তিনি আরও বলেন, তারা স্বেচ্ছায় দেবে, আমরা নেব, অথবা আমরা নিজেরাই পদক্ষেপ নেব, যেমন আমরা ‘মিডনাইট হ্যামার’ অভিযানে করেছি—সেই সুযোগ আমাদের আছে।

তবে যুক্তরাষ্ট্র কীভাবে এ পদক্ষেপ বাস্তবায়ন করবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪