| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধে ইরানে নিহত ৩ হাজারের বেশি: ফরেনসিক সংস্থা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৫:৪৫:০৪:অপরাহ্ন  |  ৮৫৯৪৫ বার পঠিত
যুদ্ধে ইরানে নিহত ৩ হাজারের বেশি: ফরেনসিক সংস্থা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির ফরেনসিক সংস্থা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে দেশজুড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন হয়েছে।

ফরেনসিক বিভাগের প্রধান জানান, নিহতদের শনাক্ত করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অনেক ক্ষেত্রে মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় নির্ধারণে সময় লাগছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪