| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচনার মধ্যেই ইরানবিরোধী কড়া বার্তা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ০১:৩৯:৫২:পূর্বাহ্ন  |  ৬২৭৫৪ বার পঠিত
আলোচনার মধ্যেই ইরানবিরোধী কড়া বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং আলোচনার জন্যই তাদের নেতারা টিকে আছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে অল্প সময়ের জন্য বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের তেমন কোনো সুবিধা নেই। তার ভাষায়, তারা আজও বেঁচে আছে শুধু আলোচনার জন্য।

ট্রাম্পের ওই পোস্টে ইরানের আলোচনাকৌশল ও জনসংযোগ নিয়েও কটাক্ষ করা হয়। তিনি লিখেছেন, ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে ‘ফেক নিউজ মিডিয়া’ আর ‘পাবলিক রিলেশনস’ এ বেশি দক্ষ। একই দিনে আরেকটি পোস্টে তিনি ইরানকে কড়া ভাষায় আক্রমণ করেন।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পরও উত্তেজনা কমেনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি ইরানকে হরমুজ প্রণালির ওপর কার্যত বড় ধরনের নিয়ন্ত্রণ দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটির প্রভাব আরও বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।

রয়টার্স আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা এগোচ্ছে এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকের প্রস্তুতি চলছে। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এর আগে ট্রাম্প প্রশাসন ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক চাপের নীতি চালিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান এবং যুদ্ধবিরতির বাস্তবতা যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরিয়ে নিচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪