| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব অভ্যাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৮:২৭:৪২:অপরাহ্ন  |  ১৬৬৫ বার পঠিত
গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব অভ্যাস

রিপোর্টার্স ডেস্ক:  বৈশাখের দিনে বা গরমে ঘোরাঘুরি মানেই ত্বকে রোদ, ঘাম আর ধুলাবালির প্রভাব। প্রকৃতির এই রুক্ষ সময়টায় ত্বকই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়- ‘ডিহাইড্রেইশন’ বা পানিশূন্যতা, র‌্যাশ, ব্রণ, রোদে পোড়া ভাব- সব মিলিয়ে ত্বক যেন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়ে শুধু সুন্দর মেকআপ করলেই হবে না, বরং ঠান্ডা ও স্বস্তিতে রাখাও জরুরি।

তবে প্রতিদিনের কিছু সহজ অভ্যাস মেনে চললে ত্বককে রাখা যায় সুস্থ ও সতেজ। এমনটাই পরামর্শ দিয়েছেন বিউটি বিশেষজ্ঞ ড. ব্লসম কোচার।

গ্রীষ্মকালীন ত্বকের যত্নের ৭টি জরুরি অভ্যাস

১. সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন

রোদ থেকে ত্বক রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সানস্ক্রিন। বাইরে যাওয়ার ১৫-২০ মিনিট আগে ব্যবহার করুন। তারপর ২-৩ ঘণ্টা পরপর পুনরায় লাগান। সেক্ষেত্রে ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নিন।

২. পর্যাপ্ত পানি পান করুন

গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে, যার প্রভাব পড়ে ত্বকে। তাই প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। এছাড়া তরমুজ, শসা, কমলার মতো জলসমৃদ্ধ ফল খান। 

৩. হালকা ক্লিনজার ব্যবহার করুন 

গরমে ঘাম ও তেল বেশি জমে, তাই পরিষ্কার রাখা জরুরি। দিনে ২–৩ বার মুখ ধুতে পারেন। তবে সেক্ষত্রে হার্শ সাবান এড়িয়ে চলুন। 

৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন

অনেকে মনে করেন গরমে ময়েশ্চারাইজার দরকার নেই-এটা ভুল। হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। 

৫. ঠান্ডা উপাদান ব্যবহার করুন

গরমে ত্বক জ্বালা বা লালচে হয়ে যেতে পারে। তাই অ্যালোভেরা, শসার নির্যাস ও হালকা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এগুলো ত্বককে ঠান্ডা ও আরাম দেয়।

৬. রোদ থেকে নিজেকে রক্ষা করুন

শুধু ক্রিম নয়, অভ্যাসও গুরুত্বপূর্ণ। রোদ থেকে বাঁচতে টুপি বা ছাতা ব্যবহার করুন। বাইরে গেলে সানগ্লাস পরুন। সম্ভব হলে সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে রোদ এড়িয়ে চলুন। 

৭. ত্বকবান্ধব খাবার খান

ত্বকের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে খাদ্যের ওপর। ভিটামিন সি সমৃদ্ধ ফল, সবুজ শাকসবজি, বাদাম ও বীজ খেতে পারেন। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪