| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকালে খালি পেটে লবণ পানি পানের প্রভাব জানালেন বিশেষজ্ঞ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৬:২৫:৪৫:অপরাহ্ন  |  ২৪৫ বার পঠিত
সকালে খালি পেটে লবণ পানি পানের প্রভাব জানালেন বিশেষজ্ঞ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা বহুদিনের স্বাস্থ্যকর অভ্যাস। তবে সাম্প্রতিক সময়ে এতে যুক্ত হয়েছে নতুন এক ট্রেন্ড—পানিতে এক চিমটি লবণ মিশিয়ে খাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েলনেস জগতে এই অভ্যাস দ্রুত জনপ্রিয়তা পেলেও, এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে শুধু পানি নয়, ইলেক্ট্রোলাইটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোডিয়াম, পটাশিয়ামের মতো খনিজ উপাদান শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে, স্নায়ু ও পেশির কার্যক্রম সচল রাখে এবং কোষের অভ্যন্তরীণ পরিবেশ স্থিতিশীল রাখে।

রাতে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে সকালে শরীরে কিছুটা পানিশূন্যতা তৈরি হতে পারে। এই অবস্থায় অল্প লবণ মিশ্রিত পানি শরীরে দ্রুত তরল ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে। বিশেষ করে গরম আবহাওয়া, অতিরিক্ত ঘাম, অসুস্থতা বা ভ্রমণের পর এই পানীয় কিছুটা উপকার দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

তবে এটি কোনো “ম্যাজিক সমাধান” নয় বলেও সতর্ক করা হয়েছে। বরং এটি একটি সহায়ক অভ্যাস মাত্র, যা সবার জন্য সমানভাবে প্রয়োজনীয় নয়।

এই পানীয় তৈরির ক্ষেত্রেও রয়েছে সতর্কতা। এক গ্লাস পানিতে খুব সামান্য পরিমাণ মিনারেলসমৃদ্ধ লবণ যেমন হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত লবণ গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে দীর্ঘমেয়াদে।

চিকিৎসকদের মতে, যাদের উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা বা সোডিয়াম নিয়ন্ত্রণে রাখতে হয়, তাদের ক্ষেত্রে এই অভ্যাস ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিয়মিত লবণ পানি পান শুরু করার আগে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করা জরুরি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শরীর ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত জীবনযাপন। নতুন কোনো স্বাস্থ্য ট্রেন্ড অনুসরণের আগে নিজের শরীরের প্রয়োজন বোঝাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


সূত্র: ভোগ ম্যাগাজিন 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪