| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ভারত নরককুণ্ড’ মন্তব্য শেয়ার করলেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৮:২৫:৪৭:অপরাহ্ন  |  ৩০০ বার পঠিত
‘ভারত নরককুণ্ড’ মন্তব্য শেয়ার করলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার ইস্যুতে ভারতকে ‘নরককুণ্ড’ বলা মন্তব্য শেয়ার করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছে নয়াদিল্লি। এই ধরনের মন্তব্যকে ‘অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত’ ও দুই দেশের সম্পর্কের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেছে ভারত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কমেন্ট ছাড়াই তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে রক্ষণশীল ভাষ্যকার মাইকেল স্যাভেজের ‘দ্য স্যাভেজ নেশন টক রেডি শো’ অনুষ্ঠানের একটি ট্রান্সক্রিপ্ট পোস্ট করেন।

ওই ট্রান্সক্রিপ্ট বলা ছিল, এখানে (যুক্তরাষ্ট্রে) একটি শিশু জন্ম নিলেই সঙ্গে সঙ্গে নাগরিক হয়ে যায়। তারপর তারা চীন বা ভারত বা পৃথিবীর অন্য কোনো নরককুণ্ড থেকে পুরো পরিবারকে এখানে নিয়ে আসে।

এতে আরও বলা হয়, ‘আজকের দিনে ওই অভিবাসী শ্রেণির মধ্যে এই দেশের প্রতি প্রায় কোনো আনুগত্যই নেই। আগে এমন ছিল না। তারা আজকের ইউরোপীয়-আমেরিকানদের মতো বা তাদের পূর্বপুরুষদের মতো নয়।

ইতোপূর্বে ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্দেশ জারি করেছেন। যা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এ মাসের শুরুতে তিনি এই ইস্যুতে একটি শুনানিতে অংশ নেন, যা আদালতে তার একটি ঐতিহাসিক সফর ছিল।

বৃহস্পতিবার রাতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, (ট্রাম্পের) এই মন্তব্যগুলো স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং রুচিহীন। এগুলো নিশ্চয়ই দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তবতাকে প্রতিফলিত করে না।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ‘নরককুণ্ড’ মন্তব্যটিকে ‘চরম অপমানজনক এবং ভারতবিরোধী’ বলে অভিহিত করেছে। বিরোধী বলেছে, এ মন্তব্য প্রত্যেক ভারতীয়কে আঘাত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে উত্থাপন করা উচিত এবং জোরালো আপত্তি জানানো উচিত। সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪