| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৬:০৮:৫৫:অপরাহ্ন  |  ২৫২ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর)  দুপুরে বিজিবি প্রেস রিরিজের মাধ্যমে এ তথ্য জানান। শনিবার গভী কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙা নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি চৌকস টহল দল মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ৫ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৩০ পিস চকলেট বাজি উদ্ধার করে। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪