| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৫:৪৪:৩০:অপরাহ্ন  |  ৩৬৪ বার পঠিত
এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট প্রতিনিধি: সিলেটে সংসদ সদস্যের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর চারটার দিকে একটি পিকআপে করে এসে বাসভবনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলাকারীরা। এ সময় বাসভবনে থাকা লোকজন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন জানান, এ ঘটনায় কেউ আহত হননি।

তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪