| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে পুনরায় চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট!

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৯:২৩:০২:অপরাহ্ন  |  ৩৭৬ বার পঠিত
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে পুনরায় চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট!

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি শুক্রবার (২৪ এপ্রিল) বলেছে, বিমানবন্দরের এক ঘোষণায় জানানো হয়েছে- আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) ওই বিমানবন্দর থেকে ইস্তাম্বুল ও মাস্কাটের ফ্লাইট চালু হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে টানা কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার (২০ এপ্রিল) ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইমাম খোমেনি বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেয়।

সোমবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪