| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪০ জনকে আটক করল আইআরজিসি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৮:৫৪:৩৯:অপরাহ্ন  |  ১৫১৯ বার পঠিত
২৪০ জনকে আটক করল আইআরজিসি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের দুই প্রদেশে অভিযান চালিয়ে প্রায় ২৪০ জন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি ঘোষণা করেছে যে তাদের কর্মকর্তারা কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সন্দেহভাজনদের।

কুর্দিস্তান প্রদেশে ১১ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে হত্যারও দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি তারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছে। মেহেরের প্রতিবেদন অনুযায়ী, পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া কেরমানশাহ প্রদেশে ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘প্রতিবিপ্লবী গোষ্ঠীর’ সদস্য। এদের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত চারজন গুপ্তচরও রয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানে দেশটির পুলিশ এমন এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার স্থান সম্পর্কিত নথি সংগ্রহ করে শত্রু নেটওয়ার্কের কাছে হস্তান্তর করার গুরুতর অভিযোগ রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪