| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ২০:২৬:০৫:অপরাহ্ন  |  ১৬৫৮ বার পঠিত
আজও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিয়েহ জেলার ইয়োহমর আল-শাফিক শহর বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর ভারী আর্টিলারি গোলাবর্ষণের মুখে রয়েছে।

স্থানীয় সূত্র ও আল-জাজিরার মাঠ পর্যায়ের প্রতিনিধির তথ্য অনুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখার সময়ও লেবাননে হামলা হচ্ছিল। নাবাতিয়েহের বাসিন্দারা ব্যাপক উদ্বেগে দিন পার করছেন। একই এলাকায় সাম্প্রতিক সময়ে একটি ড্রোন হামলাও চালানো হয়েছে। তখন থেকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠে।

এ ঘটনার ফলে বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ লেবানন সীমান্তজুড়ে চলমান এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। দেশটির সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেই হামলাগুলো হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪