| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে গেছে শান্তি আলোচনা: ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২০:৩২:০০:অপরাহ্ন  |  ৭৩১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে গেছে শান্তি আলোচনা: ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে তিনি বলেন, মার্কিনীদের অতিরিক্ত চাহিদার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে।  

আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সাথে আলোচনা করবেন তিনি।

ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন।

রাশিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে।

বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিরও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে বলে ইঙ্গিত দেন আরাঘচি। এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি। সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪