| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার বাতিলের দাবি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৮:৩২:৫৩:অপরাহ্ন  |  ২৫০ বার পঠিত
ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার বাতিলের দাবি

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা যেন রাজনীতির জটিলতায় না জড়ায়, সেজন্য তারা যে ‘শান্তি পুরস্কার’ চালু করেছে তা সম্পূর্ণ বাতিল করা উচিত। নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট লিসে ক্ল্যাভেনেস এই মত জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের পুরস্কার দেওয়ার দায়িত্ব অসলোর নোবেল ইনস্টিটিউটেরই থাকা উচিত, ফিফার নয়।

এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে লিসে ক্ল্যাভেনেস স্পষ্টভাবে বলেন, “আমরা (এনএফএফ) চাই এই ফিফা শান্তি পুরস্কার বাতিল হয়ে যাক। ফুটবলের সঙ্গে এ ধরনের পুরস্কার দেওয়া ফিফার ম্যান্ডেটের অংশ নয়। নোবেল ইনস্টিটিউট ইতিমধ্যে স্বাধীনভাবে এই কাজ করে আসছে।”  

তিনি আরও যোগ করেন যে, ফুটবল ফেডারেশন, কনফেডারেশন এবং ফিফাকে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ‘আর্মস লেংথ’ দূরত্ব বজায় রাখতে হবে। এমন পুরস্কার দিতে গেলে স্বচ্ছ জুরি, সুনির্দিষ্ট মানদণ্ড এবং অভিজ্ঞতা দরকার, যা ফিফার নেই। এটি পুরোপুরি রাজনৈতিক হয়ে যায় এবং সংস্থার গভর্ন্যান্স, রিসোর্স ও ম্যান্ডেটের দিক থেকেও সমস্যা তৈরি করে।

গত ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো এই শান্তি পুরস্কার দেন। অনেকে এটিকে ট্রাম্পের জন্য ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে দেখছেন, কারণ তিনি বারবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবার কানাডা ও মেক্সিকোর সঙ্গে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক।

ক্ল্যাভেনেস বলেন, এ ধরনের সিদ্ধান্ত ফিফাকে রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে নিয়ে যায়, যা ফুটবলের জন্য ক্ষতিকর।

নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ড ফেয়ারস্কয়ার নামক একটি অলাভজনক সংস্থার করা অভিযোগকে সমর্থন করে একটি চিঠি পাঠাবে। ফেয়ারস্কয়ার অভিযোগ করেছে যে, ইনফান্তিনো এবং ফিফা তাদের নিজস্ব নৈতিক নির্দেশিকা লঙ্ঘন করেছেন, বিশেষ করে রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন।

ক্ল্যাভেনেস জোর দিয়ে বলেন, “এসব বিষয়ে চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার। ফেয়ারস্কয়ারের অভিযোগটি স্বচ্ছ সময়সূচি অনুসরণ করে তদন্ত করা উচিত এবং সিদ্ধান্ত ও যুক্তি প্রকাশ্যে আনতে হবে।” 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪