| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ২১:৪০:১১:অপরাহ্ন  |  ৩৬৭ বার পঠিত
রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিয়েই একের পর এক ইতিহাস গড়ছেন বাংলাদেশের নারী হকি খেলোয়াড়রা। আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের আসরেই সেমিফাইনালে পৌঁছে এবার আরও বড় কীর্তি গড়লেন তারা। ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে ৩-১ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়া-অর্পিতারা। এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বাংলাদেশের নারী হকির জন্য এক অবিস্মরণীয় অধ্যায়।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী হকি বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চারবার এশিয়ান গেমসে খেলা অভিজ্ঞ সিঙ্গাপুর দলকে শেষ কোয়ার্টারে চেপে ধরে দুটি গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। মাত্র ৮ মিনিটের মাথায় আইরিন রিয়ার দারুণ এক হিটে এগিয়ে যায় দল। তবে প্রথম কোয়ার্টারের ১২ মিনিটে সিঙ্গাপুরের চিয়া চেরিল সমতা ফিরিয়ে দেন।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউই জালের দেখা পায়নি। ফলে চতুর্থ কোয়ার্টারে উত্তেজনা চরমে ওঠে। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আবারও সার্কেলের ভেতর ঢুকে জোরাল শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। আর ৫৮ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত সিঙ্গাপুর আর গোলের দেখা পায়নি। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী হকি দল। অভিষেক আসরেই এমন পারফরম্যান্স দেশের হকি ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪