| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ০০:৩৮:২৮:পূর্বাহ্ন  |  ৫২৩ বার পঠিত
বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দুইজন মাদক কারবারি ও দুইজন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদেরকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ নভেম্বর) তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। এদিন ভোরে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকায় অনলাইন জুয়াড়ির আস্তানায় অভিযান চালানো হয়। বসতবাড়ি তল্লাশি করে জুয়ার কাজে ব্যবহৃত আলামত (স্মার্ট মোবাইল) জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে ইউপি সদস্য আবু তালেব (৪৫), কাজলগৌরী গ্রামের জলিলুর রহমানের ছেলে মুন্নাফ হোসেন তানসেন (২৮)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব এলাকাভিত্তিক অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন। জুয়া খেলার আগ্রহ বাড়াতে যুবক ও তরুণদের প্রলোভন দিতেন। গ্রেপ্তার দুজনই বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করতেন। জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারেন্স লিংক ও প্রলোভন দেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে এসআরবি। 

এরআগে, বগুড়া শহরের চকসুত্রাপুর পশ্চিমপাড়া চামড়াগুদাম মসজিদ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। ঘটনাস্থলে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল দুই কারবারি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও তল্লাশি চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এসআরবি। গ্রেপ্তারকৃতরা হলেন- চকসুত্রাপুর পশ্চিমপাড়া মহল্লার জহের আলীর ছেলে রাজু মন্ডল (৪৩), গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানা (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪