| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে ছাত্রলীগ সভাপতি ফরহাদ গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ০০:৪০:৩৮:পূর্বাহ্ন  |  ৪৮০ বার পঠিত
কুড়িগ্রামে ছাত্রলীগ সভাপতি ফরহাদ গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম ফরহাদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা সদর থানার মামলা নম্বর-১৭, জিআর নম্বর-৩৪৩/২৬ (কুড়িঃ), তারিখ ১৩ অক্টোবর ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোহাইমিনুল ইসলাম ফরহাদ কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। গ্রেপ্তারের পর দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অরাজকতা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। যারা নাশকতায় জড়িত থাকবে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪