| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২১:৪৩:৪০:অপরাহ্ন  |  ৪১৪ বার পঠিত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বুধবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪