| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ০৩:৩৫:০৯:পূর্বাহ্ন  |  ২৪৮৭ বার পঠিত
ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৯ এপ্রিল) দেড় ঘণ্টার ফোনালাপে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউক্রেনে যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা বলেন।

ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে আগামী মাসে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন পুতিন।

ফোনালাপ শেষে ট্রাম্প বলেন, ইরান ও ইউক্রেন যুদ্ধ “একই ধরনের সময়সীমার মধ্যে” শেষ হতে পারে বলে তিনি আশা করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় আমরা দ্রুত একটি সমাধানে পৌঁছাতে পারব। আমরা একটি ভালো সমাধান দেখতে চাই।

ট্রাম্প আরও জানান, পুতিন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (enrichment) প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি পুতিনকে বলেছেন, আগে ইউক্রেন যুদ্ধ শেষ করা জরুরি। তার ভাষায়, তিনি সাহায্য করতে চান, কিন্তু আমি বলেছি—প্রথমে যুদ্ধ বন্ধ করুন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা “খুব ভালো” হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইউক্রেন সংকটের সমাধান তুলনামূলক দ্রুত আসতে পারে।

ইরান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান “দুর্বল অবস্থায়” রয়েছে। যদিও পরবর্তীতে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি সম্ভবত ইউক্রেনের পরিবর্তে ইরানকে বোঝাতে চেয়েছিলেন।

এদিকে ফোনালাপে পুতিন ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করেছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের বিষয়ে।

ইউক্রেন যুদ্ধ ২০২২ সাল থেকে চলমান থাকলেও এখন পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪