| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১১:০৬:২৫:পূর্বাহ্ন  |  ৭৮৮৪২৭ বার পঠিত
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক:  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাতে যুক্তরাষ্ট্রে নেভাডা অঙ্গরাজ্যে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র। দেশটির নেভাডা অঙ্গরাজ্যে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার (১ মার্চ) এই তথ্য জানায় ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার (৭ মাইল) গভীরে ও এটি সিলভার স্প্রিংস শহরের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এলাকায় আঘাত হানে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১টা ১৭ মিনিটে অনুভূত হয়। এই ভূমিকম্পের কারণে হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন সৃষ্টি হয়ে থাকতে পারে।

তবে এই কম্পনে কোনো প্রাণহানি বা বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সিলভার স্প্রিংস শহরের জনসংখ্যা প্রায় ৫ হাজার। সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪