| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৯:৩৪:৩১:অপরাহ্ন  |  ১২৯৫ বার পঠিত
পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের হাতে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক।

সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি আজ শুক্রবার বলেছেন, পাকিস্তানের কাছে গতকাল প্রস্তাবটি পাঠানো হয়।

ইরানের এ নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাবটি দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেন তিনি।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের ওই প্রস্তাবে আগে যুদ্ধ বন্ধ ও পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প যুদ্ধাবস্থা চলার মধ্যেই পারমাণবিক চুক্তি করতে চান। নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কি বলেছে সেটি এখনো জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। এতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরান প্রথমে দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে তখন ইরান পাল্টা হামলা হিসেবে আরব দেশগুলোর অবকাঠামোতে হামলা করে। 

এমন হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরেক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।সূত্র: আলজাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪