| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলপিজির দাম ৪৭% বাড়াল ভারত

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ২০:১৫:৫৮:অপরাহ্ন  |  ১৯৭৮ বার পঠিত
এলপিজির দাম ৪৭% বাড়াল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে বাণিজ্যিক ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

শুক্রবার (১ মে) ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) এক বিবৃতিতে দাম বাড়ানো ঘোষণা দেয়। 

আইওসিএল-এর নতুন মূল্য তালিকা অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ রুপি বা ৪৭.৮ শতাংশ বাড়িয়ে ৩ হাজার ৭১ দশমিক ৫ রুপি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য এভিয়েশন টারবাইন জ্বালানির দাম প্রতি কিলোলিটারে (১০০০ লিটার) ৭৬ দশমিক ৫৫ ডলার বা প্রায় পাঁচ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৪৩৫ দশমিক ৩১ ডলার থেকে ১ হাজার ৫১১ হাজার ৮৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

তবে বাসাবাড়িতে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত বা গৃহস্থালির এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোর জন্য জেট ফুয়েলের দামও সংশোধন করা হয়নি। এছাড়াও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব যাতে সরাসরি সাধারণ মানুষের ওপর না পড়ে, সে জন্য পেট্রল, ডিজেলের দামও অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে আইওসিএল।

প্রসঙ্গত, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের গ্রাহক মূলত হোটেল, রেস্তরাঁ ও ছোট শিল্প সংস্থাগুলো। গত মাসেও ১৯ কেজি ও ৫ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল ভারত সরকার। এবার ফের দাম ৯৯৩ টাকা বাড়ানোর ফলে হোটেল, রেস্তরাঁয় খাবারের দামে এর অনেকটা প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪