| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৮:৫২:৫০:অপরাহ্ন  |  ১২৯৪৪ বার পঠিত
বগুড়ায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি, হত্যা চেষ্টা ও অস্ত্র মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (৯মে) এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। শুক্রবার শহরের নামাজগড় এলাকায় অভিযান চালানো হয়। জিআর মামলার এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সেখানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার রায়হান শেখ (৩৫) বগুড়া সদরের ফুলবাড়ী দক্ষিণপাড়ার মৃত আলম শেখের ছেলে। 

পৃথক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে সদর  উপজেলার ধলমোহনী পূর্বপাড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রধান আসামি। গ্রেপ্তার গোলাম রব্বানী (৩৭) ধলমোহনী মহল্লার মৃত ছলেমান প্রামাণিকের ছেলে। 

এর আগে, শহরের ইবনেসিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এলাকা থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টমূলে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামি রেজাউল করিম রিয়াদ (২৯) সদর উপজেলার রহমাননগর (ক্যাডেট মাদ্রাসা) মহল্লার নজরুল ইসলামের ছেলে। 

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪