| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১০:১৮:৫১:পূর্বাহ্ন  |  ১০৬৮৩৪৬ বার পঠিত
চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পাটের জমিতে কাজ করার সময় বজ্রপাতে রব্বান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে)  দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। 

নিহত কৃষক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের আক্কেল আলীর ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে মহেশপুর মাঠে পাটের জমিতে কাজ করতে যান। ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। 

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪