| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে মাইক্রোসফটের অফিসে ইরানের হামলা, জ্বলছে আগুন

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ১০:৩৩:৪৬:পূর্বাহ্ন  |  ১৫৪৬০৪৮ বার পঠিত
ইসরায়েলে মাইক্রোসফটের অফিসে ইরানের হামলা, জ্বলছে আগুন
ছবির ক্যাপশন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি বিধ্বস্ত ভবন। মধ্য ইসরায়েল, ১৫ জুনছবি: রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। আবাসিক ভবনগুলোতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে গেছেন অগ্নিনির্বাপককর্মী ও প্যারামেডিকসরা।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা বলেছে, হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলের গাভ–ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কাছাকাছি অবস্থিত সোরোকা হাসপাতালে ইরান হামলা চালায়। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল নয়, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যালয় তাঁদের হামলার লক্ষ্যবস্তু ছিল। খবর বিবিসির।

আল জাজিরার খবর বলছে, গাভ–ইয়াম পার্কে রোবোটিকস ও তথ্যবিজ্ঞান নিয়ে গবেষণা হয়। বেন গুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে, এটি ইসরায়েলি সেনাবাহিনীর সি৪আই শাখার ক্যাম্পাসের কাছে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪