| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১৯:৪৭:৩০:অপরাহ্ন  |  ৩৯২ বার পঠিত
ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ মিছিলের আগে তাকে গ্রেপ্তার করা হলো। খবর রয়টার্সের।

রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই পাঞ্জাবের এক মুখপাত্র আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

লাহোর জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসন বলেছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার উপস্থিতি যে কোনো জনসমাগমস্থলে জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ অভিমুখে মিছিলের আয়োজন করেছে তার দল পিটিআই। এ কর্মসূচি ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলে শনিবার জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে সম্পূর্ণ নিন্দনীয় বলে মন্তব্য করেন।

বুখারি বলেন, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে সরকারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই গ্রেপ্তার তারই প্রতিফলন। সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪