| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র ক্ষোভ জানাল হামাস

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১৮:১৭:০৯:অপরাহ্ন  |  ৪৬৫ বার পঠিত
আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র ক্ষোভ জানাল হামাস

ইন্টারন্যাশনাল ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, আল-আকসা মসজিদ ও আল-বুরাক দেয়ালের নিচে সুড়ঙ্গ ও খনন এলাকায় নেতানিয়াহুর অনুপ্রবেশ এবং তার উসকানিমূলক বক্তব্য স্থানটির স্বকীয় পরিচয় ও মর্যাদার ওপর একটি প্রকাশ্য আঘাত।

বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট করে বলে, ‘আল-আকসা মসজিদ-এর চত্বর, নামাজের স্থান, দেয়াল ও ফটকসহ এর সমগ্র অংশ সম্পূর্ণরূপে একটি একক ইসলামি ধর্মীয় স্থান হিসেবেই থাকবে।’

হামাস আরও উল্লেখ করে, ‘এটি এক অবিসংবাদিত সত্য যে, দখলদারদের খননকাজ, অনুপ্রবেশ, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং বাইবেলের বর্ণনা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা এই স্থানের পরিচিতি পরিবর্তন করতে বা এর ঐতিহাসিক নিদর্শনগুলো মুছে ফেলতে কখনোই সফল হবে না।’

ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে দখলকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম প্রাচীর চত্বরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং হাজার হাজার ইসরায়েলি দখলদার উপস্থিত হন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪