| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিরঝিলে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ২২:১৮:৩২:অপরাহ্ন  |  ১৪৯ বার পঠিত
হাতিরঝিলে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’ অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক: রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেটের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’।

‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে তিনি যুবসমাজকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করে বলেন, জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ম্যারাথন ও দৌড় প্রতিযোগিতার প্রশংসা করে তিনি বলেন, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের মতো এলাকায় এ ধরনের আয়োজন সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন ও সক্রিয় জীবনযাপনে অনুপ্রাণিত করছে।

ভবিষ্যতে নিজেও আন্তর্জাতিক মানের এমন আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ট্র্যাকে দৌড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নারী-পুরুষসহ সব শ্রেণি ও সক্ষমতার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক ম্যারাথন অ্যাম্বাসেডরের অনুপ্রেরণামূলক জীবনের উদাহরণ তুলে ধরে ব্যারিস্টার জাইমা রহমান তরুণদের অলসতা ভেঙে খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজক ও অংশগ্রহণকারী অ্যাথলেটদেরও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

আয়োজকরা জানান, এবারের আন্তর্জাতিক হাফ ম্যারাথনে ১, ৫, ১০ ও ২১ দশমিক ১ কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতাটি দেশে ক্রমবর্ধমান ফিটনেস ও ক্রীড়া সংস্কৃতির ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪