| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া : পুতিন

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ১৫:১০:১৯:অপরাহ্ন  |  ১৫৪২৮৭৯ বার পঠিত
ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া : পুতিন
ছবির ক্যাপশন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেছেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত।

প্রেসিডেন্ট পুতিন শনিবার ( ২১ জুন)  স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি।’ 

তিনি আরও বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে।

গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে—তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।


রিপোর্টার্স ২৪/ এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪