| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শত্রুদের বর্বরোচিত হামলা আমাদের পারমাণু কর্মসূচী বন্ধ করতে পারবে না : ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৩:৪০:৫৫:পূর্বাহ্ন  |  ১৫৪১৮৩৫ বার পঠিত
শত্রুদের বর্বরোচিত হামলা আমাদের পারমাণু কর্মসূচী বন্ধ করতে পারবে না : ইরান
ছবির ক্যাপশন: ইরানের পারমাণবিক শক্তি সংস্থার লোগোছবি: অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরানের ওয়েবসাইট থেকে নেওয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ (এইওআই)।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এইওআই বলেছে, এ তিন পারমাণবিক স্থাপনায় ইরানের শত্রুরা বর্বরোচিত হামলা চালিয়েছে। এ হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন।

এইওআই আরও বলেছে, এমন এক সময়ে এসব হামলা হয়েছে; যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) নির্লিপ্ত রয়েছে, এমনকি মদদদাতার ভূমিকা পালন করছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, তারা ইরানি জনগণকে আশ্বস্ত করছে যে, শত্রুর সব ষড়যন্ত্র সত্ত্বেও হাজারো বিজ্ঞানী ও বিশেষজ্ঞের প্রচেষ্টায় এবং শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা এই শিল্পের অগ্রগতি থামতে দেবে না তারা।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪