| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রিসভায় এফডিআই প্রণোদনা নীতিমালার অনুমোদন

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ০৬:১০:৫৫:পূর্বাহ্ন  |  ২৩৩ বার পঠিত
মন্ত্রিসভায় এফডিআই প্রণোদনা নীতিমালার অনুমোদন

স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনয়নে উৎসাহিত করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রণীত এ নীতিমালার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের বিদেশি বিনিয়োগ আনয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে বলে বৈঠকে জানানো হয়। সরকারের আশা, নতুন এই প্রণোদনা কাঠামো দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

এদিকে বৈঠকে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাব অনুযায়ী, এ সংশোধনের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অধীনে মুনাফাভিত্তিক (ফর-প্রফিট) ও অলাভজনক (নট-ফর-প্রফিট) কোম্পানি বা সংগঠন গঠন এবং এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের বিধান যুক্ত করা হবে।

এ জন্য বিদ্যমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বৈঠক শেষে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪