| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দদূষণ থাকবে না

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৮:০২:৪৫:অপরাহ্ন  |  ১৫৯৫ বার পঠিত
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দদূষণ থাকবে না

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ‘নীরব এলাকায়’ কোনো শব্দদূষণ থাকবে না, কেউ আইন ভাঙলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিযেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুলশান-২ গোল চত্ত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

এ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

প্রশাসক শফিকুল ইসলাম বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজ থেকে এখানে কোনো শব্দ দূষণ থাকবে না। কেউ যদি আইন অমান্য করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি বলেন, “সবাই যদি আন্তরিকভাবে সচেষ্ট হই এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতায় কিছুটা হলেও শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।

“আমরা বলছি না একদিনেই এটা শতভাগ করা সম্ভব, তবে নগরবাসীর সহযোগিতায় আমরা কাজের মাধ্যমে এটা বাস্তবায়ন করে প্রমাণ করব।”

প্রশাসক বলেন, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা নীরব এলাকা হিসেবে ঘোষিত। এসব এলাকার সোসাইটির সহযোগিতায় নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন শব্দ ও বায়ু দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. লুৎফর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪