| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৩:৩৪:৫৮:অপরাহ্ন  |  ৪৪৪ বার পঠিত
গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখান এলাকায় ঘটে যাওয়া এ দুই ঘটনায় আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ও ভোররাতে এসব দুর্ঘটনা ঘটে।

উত্তরখানের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। তারা হলেন, আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানা যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের প্রায় ১০০ শতাংশ, তার স্ত্রী হাসনাহেনার ৬০ শতাংশ এবং মেয়ে আঁখির শরীরের প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পরিবারের সদস্য রাতুল হাসান তুষার জানিয়েছেন, চিকিৎসকরা জানিয়েছেন তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ভোররাতে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে সিগারেট ধরানোর সময় আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪) নামে তিন যুবক দগ্ধ হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মিরাজের শরীরের প্রায় ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪