| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের হামলার ঝুঁকিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৯:০২:২৩:পূর্বাহ্ন  |  ৩৯৯২৫৫৫ বার পঠিত
ইরানের হামলার ঝুঁকিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয়, তার দিকে তাকিয়ে বিশ্ব। ইতিমধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ৪০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে—৫টি। এ ছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪