ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তাঁর দেশকে আলোচনায় ‘ফিরতে’ ইউরোপীয় কর্মকর্তাদের আহ্বানের জবাব দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘ইরান যেটা ছেড়ে আসেনি, সেখানে ফিরবে কীভাবে?’
আব্বাস আরাগচি লিখেছেন, ‘গত সপ্তাহে, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিচ্ছিলাম, তখন ইসরায়েল তা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়। এরপর এ সপ্তাহে এসে, আমরা ইইউর (ইউরোপীয় ইউনিয়ন) সঙ্গে বসেছিলাম। তখন যুক্তরাষ্ট্র সেই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়।’
রিপোর্টার্স ২৪/এমবি