| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২২:৪৯:৪০:অপরাহ্ন  |  ২১৮৭৭৩ বার পঠিত
আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা (বায়াররা) পণ্যের দাম বাড়াতে রাজি নন, অথচ দেশে উৎপাদন ব্যয় ও শ্রম খরচ বাড়ছে। এমন বাস্তবতায় জনবল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্পোদ্যোক্তা হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমিই তো ১০ হাজার কর্মী কমাব।

একে আজাদ জানান, তার প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষ কাজ করেন। কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তার ভাষ্য, দেশে প্রতি বছর গড়ে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি (ইনফ্লেশন) হচ্ছে। এর ফলে শ্রমিকদের বেতনও নিয়মিত বাড়াতে হয় এবং প্রতি বছর প্রায় ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট দিতে হচ্ছে।

তিনি বলেন, উৎপাদন ব্যয় বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বায়াররা পণ্যের দাম বাড়াতে বা অতিরিক্ত ব্যয় বহন করতে আগ্রহী নন। বরং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন এবং কম জনবল দিয়ে কাজ পরিচালনার পরামর্শ দিচ্ছেন।

এ অবস্থায় ব্যয় নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ৭৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ১০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করতে হচ্ছে বলে জানান তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে একে আজাদ বলেন, শিল্প ও রপ্তানি খাতের দীর্ঘমেয়াদি স্বার্থে আরও দূরদর্শী নীতি গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং কর্মসংস্থান ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়বে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪