| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৫:২৩:৫৪:পূর্বাহ্ন  |  ৪৬৪৬৪৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ একনেক সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সভার অন্যতম আলোচিত এজেন্ডা হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে মিরসরাইয়ে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে স্থবির হয়ে পড়ে। ৯০০ একর জমিতে ৯১৯ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটি গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে।

এবার নতুন করে বিনিয়োগ ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে প্রায় ৮০০ একর এলাকাজুড়ে গড়ে তোলা হবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীন প্রদান করবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা।

প্রস্তাবিত প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। একনেক সভায় অনুমোদন পেলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪