| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৭:৫৫:৪৩:পূর্বাহ্ন  |  ৪৬৩৩৫০ বার পঠিত
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’ সমস্যার সমাধান দ্রুতই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে পুশইন পরিস্থিতি মূলত আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে বিষয়টি একটি ইস্যু ছিল এবং সে প্রেক্ষাপটেই এর কিছু প্রভাব বাংলাদেশে পড়ছে।

উপদেষ্টা আরও বলেন, তিনি মনে করেন না যে ভারতীয় সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সঙ্গে উত্তেজনা তৈরি করতে এ ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে। তার মতে, এটি মূলত পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার একটি প্রতিফলন।

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের বর্তমান সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং দুই দেশই বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ চায়। ফলে এই সংকটের একটি দ্রুত সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দুই দেশের সম্পর্ককে চাপের মধ্যে রাখার কোনো উদ্দেশ্য রয়েছে—এমনটি তিনি মনে করেন না।

এদিকে হামে শিশুমৃত্যু সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় অগ্রাধিকার দিচ্ছে।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় হলে তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থানও সেই অনুযায়ী থাকবে বলে তিনি উল্লেখ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪