| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৪:০৩:৫৮:অপরাহ্ন  |  ৩১২ বার পঠিত
সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সরকার একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 


বুধবার (১০ জুন) রাজধানীর সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অনন্য অবদান রেখে চলেছেন। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে নারীদের আরও এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি শান্তিরক্ষীদের অবদানকে দেশের জন্য গৌরবের বিষয় উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪