| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১২:৩৮:৩৪:অপরাহ্ন  |  ২১৯২৯১৯ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল সে। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪