| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পকারখানার বর্জ্য অনলাইনে পর্যবেক্ষণের উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৯:২৩:৫৭:অপরাহ্ন  |  ৪৭৮০ বার পঠিত
শিল্পকারখানার বর্জ্য অনলাইনে পর্যবেক্ষণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার: দেশে পরিবেশ দূষণ পর্যবেক্ষণ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ‘বাংলাদেশ অনলাইন এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড রিভিউ প্ল্যাটফর্ম’ চালুর সম্ভাবনা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেছে পাওয়ার চায়না গ্রুপ’র একটি প্রতিনিধি দল।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাওয়ার চায়না গ্রুপ’র প্রধান মি. হান কুন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন মনিটরিং প্রযুক্তির মাধ্যমে পানি, বায়ু ও শব্দ দূষণের রিয়েল-টাইম তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে এসব তথ্য ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পাওয়ার চায়না গ্রুপ ‘বাংলাদেশ অনলাইন এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড রিভিউ প্ল্যাটফর্ম’-এর ধারণা উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পকারখানার বর্জ্য পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ড অনলাইনে ও ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এসব পরামিতির মধ্যে রয়েছে pH (অম্লতা/ক্ষারত্ব), তাপমাত্রা, রঙের মাত্রা (Colority), প্রবাহের হার (Flow), CODcr, NH₃-N এবং TSS। এছাড়া গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য E. coli, ভারী ধাতু, তেল ও গ্রিজ এবং শিল্পভেদে নির্দিষ্ট দূষকসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে আরও গভীরতর পরিবেশগত তদারকির প্রস্তাবও তুলে ধরা হয়।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমানে পরিবেশ দূষণ পর্যবেক্ষণের ক্ষেত্রে মূলত ম্যানুয়াল নমুনা সংগ্রহ ও নিয়মিত পরিদর্শনের ওপর নির্ভর করতে হয়। তবে দূষণের প্রকৃত মাত্রা নিরূপণ এবং রিয়েল-টাইম তথ্য প্রাপ্তির লক্ষ্যে সরকার আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহযোগিতার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

বৈঠকে উভয় পক্ষ পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে যৌথভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাওয়ার চায়না গ্রুপ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪