| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষক কার্ড কর্মসূচিতে এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৫:০৩:২১:অপরাহ্ন  |  ২৬৪ বার পঠিত
কৃষক কার্ড কর্মসূচিতে এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য চালু হওয়া ‘কৃষক কার্ড’ কর্মসূচিতে প্রাথমিকভাবে এক হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ১০০টি উপজেলার প্রায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে কার্ড দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই বাজেটেই এ বরাদ্দের প্রস্তাব রাখা হচ্ছে।

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কৃষিকে জাতীয় সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করা সরকারের অগ্রাধিকারমূলক অঙ্গীকার। কৃষি খাতে কাঙ্ক্ষিত রূপান্তর এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০ ধরনের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি বছরের পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়।

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাজেটের এই বড় ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪