| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি খাতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০৪:৩৯:১৭:পূর্বাহ্ন  |  ৩১৯১ বার পঠিত
জ্বালানি খাতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। এতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট।

বৈঠকে দুই দেশের জ্বালানি খাতের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগ ও কারিগরি সহায়তা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি বিনিময়।

এছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারের ঝুঁকি মোকাবিলায় যৌথ কৌশল গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। সফরকালে তারা দেশটির সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এই সফরের লক্ষ্য জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করা এবং আধুনিক জ্বালানি প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪