| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৩:০০:৩২:অপরাহ্ন  |  ৩৯৬৪ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

তবে প্রস্তাবিত সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি আরও আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে এবং আগামী শুক্রবার চূড়ান্ত চুক্তি হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রগতিকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তির চূড়ান্তকরণকে আন্তরিকভাবে স্বাগত জানায়।”

বাংলাদেশ আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তারা উত্তেজনা হ্রাস, সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সংঘাত সমাধানের আহ্বান জানিয়ে আসছে। সাম্প্রতিক এই অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করা হয়।

বিবৃতিতে বলা হয়, চুক্তিটি যেন সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হয় এবং তা টেকসই ও স্থায়ী শান্তি নিশ্চিত করে—বাংলাদেশ সে প্রত্যাশা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কারণে সব পক্ষকে বকেয়া বিষয়গুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে বাংলাদেশ দ্রুত আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠা, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪