| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধিশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৪:৩৭:৫২:অপরাহ্ন  |  ২৩৭২ বার পঠিত
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধিশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা এবং পরবর্তীতে তা সমৃদ্ধিশালী করা এবারের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান আর্থিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেটি নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে তাদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরও জানান, এই কার্যক্রমকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এটি সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে এর কার্যক্রম মূল্যায়ন করা হবে।

মন্ত্রী আরও জানান, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি সম্পৃক্ত থাকবেন না। জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারাই এর বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪