| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তথ্য উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৮:৪৭:২৭:অপরাহ্ন  |  ২০৮৫ বার পঠিত
তথ্য উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষায় রাখা এবং পরে দেশে ফিরে আসতে বাধ্য হওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেছেন তিনি।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উল্লেখ করে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।

সাইফুল আলম খান মিলন বলেন, যথাযথ কূটনৈতিক চিঠিপত্র থাকার পরও কেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখা হলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেষ পর্যন্ত ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অপমানবোধ থেকে তিনি দেশে ফিরে আসেন।

তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনার পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা রয়েছে কি না এবং এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে।

ঢাকা-১২ আসনের এই সংসদ সদস্য জাতীয় মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সংসদের কার্যপ্রণালি বিধির ৩০০ বিধির আওতায় সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে একটি স্পষ্ট ও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার দাবি জানান।

তবে স্পিকার তার বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করেননি। তিনি বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে সদস্য চাইলে এ বিষয়ে পরবর্তীতে একটি নোটিশ দিতে পারেন এবং তখন বিষয়টি বিবেচনা করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪