| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুক্রবার থেকে পুরোপুরি খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০৩:৪১:৩০:পূর্বাহ্ন  |  ১৬৭৩ বার পঠিত
শুক্রবার থেকে পুরোপুরি খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি আগামী শুক্রবার থেকে পুরোপুরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তির মাধ্যমে সাম্প্রতিক সংঘাতের অবসান হওয়ায় এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনের সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, প্রণালিটি ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং সাগরে পাতা মাইন অপসারণের কাজ চলছে।

ট্রাম্পের মতে, নিরাপত্তা নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে শিগগিরই স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হবে। তিনি আরও বলেন, প্রণালি চালু রাখতে যুক্তরাষ্ট্রের খুব বেশি বাইরের সহায়তার প্রয়োজন হবে না।

ইরানের সঙ্গে হওয়া চুক্তিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, এই সমঝোতার ফলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তার ভাষায়, এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি আরও জানান, শুক্রবার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষর হবে, যেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। তবে অনুষ্ঠানস্থল এখনো নির্ধারিত হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি চালু হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪