| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০৯:০৬:৫৭:পূর্বাহ্ন  |  ৮০২ বার পঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্যরা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারুর একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত বিষয় যাচাইয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিতে অবৈধ অভিবাসন ও অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইন প্রয়োগে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪