| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১২:১০:১৩:অপরাহ্ন  |  ৯৮০ বার পঠিত
মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে তারা সড়কে অবস্থান নিলে ওই গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেককে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল এবং যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

অবরোধকারীরা এ সময় ৭ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো

১) গত মে মাসের বেতন পরিশোধ করতে হবে।

২) ২০২৫ সালের ছুটির টাকা প্রদান করতে হবে।

৩) ডিসেম্বর ২০২৫-এর এরিয়ার বিল পরিশোধ করতে হবে।

৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।

৭) প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক-মানসিক নির্যাতন না করার নিশ্চয়তা দিতে হবে।

সড়ক অবরোধের ফলে মহাখালী ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে রাজধানীর ব্যস্ততম এই রুটে স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪